সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান

  • আপডেট সময় বুধবার, ৮ জানুয়ারী, ২০২০, ৪.১৭ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

ইরাকে যুক্তরাষ্ট্রের দুটি বিমান ঘাঁটিতে এক ডজনেরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। একজন মুখপাত্র বলেছেন যে এটি “পরিষ্কার” এই মিসাইলগুলি ইরান থেকে চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতর এই হামলার কথা স্বীকার করেছে। আর ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি ইরাকে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ‘এইন আল-আসাদের’ ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আইআরজিসি (বুধবার) ভোররাতে এক বিবৃতিতে বলেছে, জেনারেল কাসেম সোলাইমানির উপর আগ্রাসী যুক্তরাষ্ট্রের সেনাদের সন্ত্রাসী ও অপরাধমূলক হামলার কঠোর জবাব দিতে এইন আল-আসাদ ঘাঁটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হয়েছে। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে এই হামলা চালানো হয়েছে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশে বাগদাদে তাকে হত্যা করা হয়।

হোয়াইট হাউস ইরানি এই হামলা পর্যবেক্ষণ করছে। হামলায় কেনো হতাহত হয়েছে কিনা তা স্পষ্ট নয়। হোয়াইট হাউসের মুখপাত্র স্টিফেনি গ্রিসহাম এক বিবৃতিতে বলেন, আমরা ইরাকে মার্কিন স্থাপনায় হামলার ব্যাপারে অবগত রয়েছি। প্রেসিডেন্টকে বিষয়টি জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com