মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মুসপ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শওকত আলীর ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৭.৩০ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে
মামুনুর রহমান খান :  মঙ্গলবার বিকেলে রাজধানীর সবুজবাগ থানা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে সবুজবাগ থানাধীন বাসাবো শহীদ আলাউদ্দিন পার্ক প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ (মুসপ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক ডেপুটি স্পীকার, জাতীয় বীর কর্নেল (অব.) শওকত আলীর প্রথম প্রয়ান বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডাঃ খালেদ শওকত আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সবুজবাগ থানা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ইমাম হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক।
এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামীলীগ সহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম শওকত আলীর জীবনাদর্শের উপরে বিশেষ আলোকপাত করে উপস্থিত অতিথিগণ তাদের বিশেষ বক্তব্য পেশ করেন। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয় ও উপস্থিত জনসাধারণের মাঝে তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com