মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

মুগদা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের দগ্ধ মা-ছেলের মৃত্যু

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ৬.৪৩ পিএম
  • ১৬১ বার পড়া হয়েছে

রাজধানীর মুগদা এলাকায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চারজনের মধ্যে মা ও ছেলে মারা গেছে।
তারা হলেন, প্রিয়াংকা বাড়ৈ (৩২) ও তার পাঁচ বছরে ছেলে অরূপ বৌদ্ধ ওরফে রউফ।
সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তাদের মৃত্যু হয়।
সোমবার সকালে এ বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের ৪ জন দগ্ধ হয়। তারা হলেন, সুধাংশু বৌদ্ধ (৩৫), তার স্ত্রী প্রিয়াংকা বাড়ৈ (৩২), একমাত্র ছেলে অরূপ বৌদ্ধ  ওরফে রউফ (৫) ও সুধাংশুর শাশুড়ি শেফালী রাণী বাড়ৈ (৫৫)।
আজ মঙ্গলবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন জানান, সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে রাজধানীর মুগদা মাদবর গলি ৩৭ নং বাড়ির পাঁচতলা বাসার নিচতলায় রান্নাঘরে এ ঘটনা ঘটে। দগ্ধ অবস্থায় তাদের সবাইকে সকাল ৯ টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় প্রিয়াংকা ও তার পাঁচ বছরের ছেলে অরূপ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যায়।
পুলিশ ও হাসপাতাল সূএে জানা যায়, প্রিয়াংকা সোমবার রাত ২ টার দিকে ও তার ছেলে রাত ১১টার দিকে মারা গেছে। প্রিয়াংকার শরীরের ৭২ শতাংশ ও তার ছেলের শরীরে ৬৭ শতাংশ দগ্ধ ছিল। এ ছাড়া চিকিৎসাধীন প্রিয়াংকার মা শেফালী (৫৫) ও তার স্বামী সুধাংশুর (৩৬) অবস্থাও আশঙ্কাজনক। তাদের মধ্যে প্রিয়াংকার মা’র শরীরের ৩৫ শতাংশ ও প্রিয়াংকার স্বামীর শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
প্রিয়াংকার বড় ভাই পলাশ বাড়ৈ জানান, তার বোন পরিবারসহ গ্রামের বাড়ি শরিয়তপুর জেলার ভেদেরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে থাকতেন। বোন জামাইয়ের পেট ব্যাথার চিকিৎসার জন্য গত পরশু পরিবার নিয়ে তারা ঢাকায় আসেন। মিটফোর্ড হাসপাতালে চিকিৎসা চলছিল তার। সকালে ঘুম থেকে উঠে প্রিয়াংকা পানি গরম করতে রান্না ঘরে যায়। গ্যাসের চুলা চালু করে দিয়াশলাই জ্বালাতেই রান্না ঘরে বিকট শব্দ হয়। এতে বাসায় থাকা তারা ৪ জনই দগ্ধ হন।
এ দিকে, মুগদা থানার উপ পরিদর্শক ইব্রাহিম খলিল জানান, ধারণা করা হচ্ছে চালু করে রাখা গ্যাসের চুলা থেকে রান্না ঘরে গ্যাস জমে ছিলো। আগুন জ্বালাতেই গ্যাস বিস্ফোরণ হয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, গ্যাস বিস্ফোরণের দগ্ধ চারজনের মধ্যে দু’জন মারা গেছে। তাদের মরদেহ মর্গে রাখা আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com