বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পেঁয়াজ বাজার অভিযান ও তদারকি জোরদার করার সিদ্ধান্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ৭.০২ পিএম
  • ৭৮২ বার পড়া হয়েছে

দেশি পেঁয়াজ বাজারে ইতোমধ্যে উঠতে শুরু করেছে। পাশাপাশি প্রতিদিন আমদানি করা পেঁয়াজ দেশে আসছে। তাই দেশি পেঁয়াজ ও আমদানি করা মিলে দেশে পেঁয়াজের সরবরাহ এখন স্বাভাবিক এবং পর্যাপ্ততা রয়েছে। এমতাবস্থায় খুচরা পর্যায়ে পেঁয়াজের সরবরাহ ও মূল্য স্বাভাবিক রাখতে সরকার বাজার অভিযান ও তদারকি জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকায় মূল্য বৃদ্ধির সঙ্গত কোন কারণ নেই। তাই বাজার মনিটারিং জোরদার করা হচ্ছে। পেঁয়াজের পাশাপাশি ভৌজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য তদারকির জন্য বাজারে অভিযান চালানো হবে। এছাড়া জেলা প্রশাসন দেশব্যাপি অভিযান জোরদার করবে।
এ লক্ষে বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে ও জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। ব্যবসায়ীগণকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য,ক্রয় মূল্যের চালান ও রশিদ সংরক্ষণ এবং বিক্রয় মূল্যের তালিকা দোকানে টানিয়ে রাখার অনুরোধ করেছে সরকার।
বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে,কোন ব্যবসায়ীকে হয়রানি করা হবে না,তবে কারসাজি করে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত বা মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্ট করলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,পেঁয়াজের আমদানি,সরবরাহ ও বিক্রয় মূল্যের বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। টিসিবি রাজধানীসহ দেশব্যাপী প্রায় ২শ’ ট্রাক সেলের মাধ্যমে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে। বাজারে চাহিদা থাকা পর্যন্ত এভাবে বিক্রয় অব্যাহত রাখা হবে। এছাড়া অনেক আমদানি কারক ও সামাজিক সংগঠন বিভন্ন জেলায় ন্যায্য মূল্যে ৪৫ টাকা দরে ট্রাক সেলের মাধ্যমে পেঁয়াজ বিক্রি করছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com