মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

জাতীয় বাজেটে শিশু বাজেট আলাদাভাবে অন্তর্ভুক্ত করা খুবই জরুরী : স্পিকার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১, ১২.৩৩ এএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, জাতীয় বাজেটে শিশু বাজেট আলাদাভাবে অন্তর্ভুক্ত করা খুবই জরুরী।
তার সাথে ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট গতকাল সংসদ ভবনে সৌজন্য সাক্ষাত করলে তিনি এ কথা বলেন। তিনি বলেন, মহিলা ও শিশু শিক্ষা, জনস্বাস্থ্য, মহিলা ও শিশু সহিংসতা প্রতিরোধে সরকারী ও বেসরকারী পর্যায়ে একযোগে কাজ করতে হবে।
সাক্ষাতকালে তাঁরা শিশু স্বাস্থ্য, মহিলা ও শিশু সহিংসতা প্রতিরোধ, জলবায়ু পরিবর্তন এবং জনস্বাস্থ্য বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
জলবায়ু পরিবর্তনের ফলে আক্রান্ত অতি দরিদ্র শিশুদের নিয়ে জাতীয় সংসদের সাথে যৌথভাবে কাজ করার প্রস্তাব করেন ইউনিসেফের প্রতিনিধি শেলডন ইয়েট। স্পিকার এ প্রস্তাবে সম্মত হন এবং প্রাথমিক পর্যায়ে এক বছরের জন্য দ্রুত কাজ শুরুর পরামর্শ দেন। এ সময় তিনি দক্ষ জনবল তৈরী করতে পাইলট প্রকল্প গ্রহণ করার জন্য শেলডনকে অনুরোধ করেন।
ড. শিরীন শারমিন চৌধুরী শিশুমৃত্যু হার  হ্রাস, বাল্যবিয়ে  প্রতিরোধ, মাতৃমৃত্যু  হ্রাস, নারী সহিংসতা দূরীকরণে জাতীয় সংসদের বিএপিপিডি প্রকল্পের আওতায় সংসদ সদস্যগণ নিজ নিজ নির্বাচনী এলাকায় সাধারণ জনগণকে অধিকতর সচেতন করতে কাজ করছে বলে উল্লেখ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সাথে ইউনিসেফ কাজ করতে পারায় গর্বিত বলে জানান ইউনিসেফ প্রতিনিধি শেলডন ইয়েট। তিনি বলেন, মহিলা ও শিশুদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার জন্য অধিক অর্থ বরাদ্দ প্রয়োজন। এ সময় তিনি জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত  শিশুদের জন্য পার্লামেন্টারী ককাস করার জন্য স্পিকারকে অনুরোধ করেন।
এরপর স্পিকারের সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো  তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তাঁরা কোভিড-১৯ পরিস্থিতি, নারী অধিকার, নারী সহিংসতা প্রতিরোধ এবং লিঙ্গ সমতাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এসময় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com