মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বেঁচে নাই বীর মুক্তিযোদ্ধা ও ইউপি চেয়ারম্যান নজির হোসেন কালু পাটোয়ারী

  • আপডেট সময় শনিবার, ২০ নভেম্বর, ২০২১, ৬.২৯ পিএম
  • ২০৬ বার পড়া হয়েছে

মল্লিক মো. জামাল, বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক (সহ-সভাপতি) এবং বর্তমান উপদেষ্টা মণ্ডলীর সদস্য,প্রবীণ আওয়ামী নেতা,পঁচাকোরালিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান।

বীর মুক্তিযোদ্ধা জনাব মো.নজির হোসেন কালু পাটোয়ারী মারা গেছেন। শুক্রবার(১৯ নভেম্বর)সন্ধ্যা৭.৪০ মিনিটে ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মো. শাহীন পাটোয়ারী। পরিবার সুত্রে জানাগেছে, দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি অসুস্থ হলে ঢাকার হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নেওয়া হয়।

সেখানে বীর মুক্তিযোদ্ধা মো.নজির হোসেন কালু পাটোয়ারী মারা যান। সদ্য প্রয়াত বাবার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। শনিবার(২০ নভেম্বর)বিকাল ৩ টায় পঁচাকোরালিয়া মরহুমের নিজ বাড়ি নজির হোসেন প্রতিবন্ধী স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জেলা ও উপজেলার বিভিন্ন রাজনৈতিক দল ও স্থানীয় নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com