মুহম্মদ আবুল বাশার, ইশ্বরগঞ্জ প্রতিনিধিঃ ময়মনসিংহের বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে বিভিন্ন পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন।
খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ এবং ২ কেজি তেল।
জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিছু প্রতিবন্ধী এবং অসহায়-দরিদ্র মানুষ খাদ্য সংকটে পড়ায় তারা ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চান। এ সময় ৩৩৩ নম্বর থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করে খাদ্যসামগ্রী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
পরে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তকে যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
ওই নির্দেশ পেয়ে যাচাই-বাছাই করে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩৩টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।