মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

ময়মনসিংহের ঈশ্বর গঞ্জে দরিদ্র পরিবারে খাদ্য সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার

  • আপডেট সময় শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১, ৪.২১ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস ময়মনসিংহ জেলা প্রতিনিধি:  ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৩৩৩ নম্বরে ফোন দিয়ে ৩৩ পরিবার পেল খাদ্য সহায়তা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে পরিবারের সদস্যদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজা জেসমিন। খাদ্যসামগ্রীর প্রত্যেক প্যাকেটে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ ‍এবং ২ কেজি তেল।

জানা যায়, ঈশ্বরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে কিছু প্রতিবন্ধী এবং অসহায়-দরিদ্র মানুষ খাদ্য সংকটে পড়ায় তারা ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা চান। এ সময় ৩৩৩ নম্বর থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে যোগাযোগ করে খাদ্যসামগ্রী প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসার বিষয়টি প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তকে যাচাই-বাছাই করে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ওই নির্দেশ পেয়ে যাচাই-বাছাই করে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৩৩টি পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন। খাদ্যসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com