দিলীপ কুমার দাস,ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ ময়মনসিংহের গৌরীপুরে আগামী ২৩ ডিসেম্বর বৃহস্পতিবার অএ উপজেলার ১০ টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের বিষয়ে জানতে চাইলে সোলায়মান হোসেন বলেন,আমি অতি সাধারণ একজন খেটে খাওয়া মানুষ। সৎ পথে থেকে জীবিকা নির্বাহ করি এবং হালাল উপার্জনের অর্থ দিয়ে আমি আমার সাধ্য মত বিগত দুইটি বছর অএ রামগোপালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডবাসীদের আপদ বিপদের যতঃ সামান্য হলেও সহযোগিতা করেছি।
আগামী দিনেও চেষ্টা করব যাহাতে উক্ত ওয়ার্ডবাসীদের সাথে কাজ করতে পারি কারন জনগনই ক্ষমতায় বসায় আবার তারাই ক্ষমতা থেকে নামায়। তাই তিনি বলেন, জনগনের প্রতিটি ভোট একটি অতি পবিএ আমানত। যেকোন মুল্যে আমি এই আমানতের অবমুল্যায়ন করব না।
আমার এলাকাবাসীর প্রতি আমার পূর্ণ আস্থা ও বিশ্বাস নিয়েই আমি নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের একজন সক্রিয় সদস্য ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক।
পরিশেষে আমি অএ ওয়ার্ডের সকলের সু- স্বাস্থ্য কামনাসহ আগামী ২৩ ডিসেম্বর ৭ নং রামগোপালপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে ২ নং ওয়ার্ডের মেম্বার প্রত্যাশী হিসেবে জনগনের রায় ও আন্তরিক সহযোগিতা কামনা করছি।