মুহম্মদ আবুল বাশার ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল গনি ভূইয়া তুহিন এর মৃত্যু বার্ষিকী উপলক্ষে ১৬ নভেম্বর দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের সম্মানিত সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাহবুবুর রহমান (মাহবুব) এর উদ্দোগে ঈশ্বরগঞ্জের পাট বাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
এ ছাড়াও মাহবুবুর রহমান (মাহবুব) এর অধীনে ছাত্রলীগের একঝাঁক মেধাবী নেতৃবৃন্দ ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাদেকুল গনি ভূইয়া তুহিন এর কবর জিয়ারত করেন। মাহবুবুর রহমান (মাহবুব) বলেন তুহিন একজন নিবেদিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
১৬ নভেম্বর রোজ-মঙ্গলবার তার ১১তম মৃত্যু বার্ষিকীতে ছাত্রলীগ সহ বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন গভীর ভাবে শোকাহত। সাদেকুল গনি ভূইয়া তুহিন এর কবর জিয়ারত কালে রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় ছাত্রলীগ নেতা রানা আহম্মেদ সহ ছাত্রলীগের নেতাকর্মীরা দোয়া মাহফিলে অংশ নেয়।