মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কমলনগরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলেঃ আহত ২০

  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৭.২৩ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে
 অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দূরঘটনার কবলে পড়ে। এ সময় রাস্তার পাশে থাকা একটি সিএনজি অটোরিক্সা এবং একটি প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে চূর্ণবিচূর্ণ হয়ে যায় প্রাইভেটকার ও সিএনজি।
লক্ষ্মীপুর থেকে ছেড়ে আসা আজাদ পরিবহন নামক বাসটি ফুটপাতে থাকা তিনটি দোকানে ঢুকে পড়ে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে নিহত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। আহতদের মধ্যে অনেকে বাজারের ব্যবসায়ী এবং পথচারী রয়েছেন বলে স্থানীয় সুত্রে জানা যায়। আহতদেরকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুর ১টার দিকে।
লক্ষ্মীপুর রামগতি সড়কের তোরাবগঞ্জ বাজারে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, লক্ষ্মীপুর থেকে রামগতিগামী একটি যাত্রীবাহী বাস তোরাবগঞ্জ বাজারে আসলে নিয়স্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। এ সময় ফুটপাতে থাকার দুইটি ভ্যারাইটিজ স্টোর ও একটি ফল দোকানে ঢুকে পড়ে। পরে রাস্তার পাশে থাকা একটি প্রাইভেটকার ও একটি সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়।
এতে ওই দুইটি গাড়ি ধুমড়ে-মুচড়ে চূর্ণবিচূর্ণ হয়ে যায়। দুর্ঘটনায় আহতদের ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে পাঠায়। কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর বলেন, তাৎক্ষণিক খবর পেয়ে দুর্ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com