সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ইন্দোনেশিয়ায় বিশ্বের বৃহত্তম ফুল

  • আপডেট সময় সোমবার, ৬ জানুয়ারী, ২০২০, ৫.১৬ পিএম
  • ৭৬৪ বার পড়া হয়েছে

বিশ্বের বৃহত্তম ফুল। এমটাই দাবি করেলেন সেখানকার কিছু পরিবেশ বিজ্ঞানী। অবশ্যই এটি র‍্যাফ্লেসিয়া প্রজাতির একটি ফুল।পৃথিবীতে এখনও পর্যন্ত র‍্যাফ্লেসিয়া-র ২৮টি ভেরিফায়েড ও চারটি আনভেরিফায়েড প্রজাতির খোঁজ মিলেছে। ২৮টির মধ্যে একটি প্রজাতি হল ‘র‍্যাফ্লেসিয়া টুয়ান-মুডায়’। বিজ্ঞানীরা জানিয়েছেন ইন্দোনেশিয়া যে ফুলটি পাওয়া গিয়েছে সেটি এই প্রজাতির। যার ব্যাস ১১১ সেন্টিমিটার বা তিন ফুট ছয় ইঞ্চি।

এর আগে ইন্দোনেশিয়ারইপশ্চিম সুমাত্রায় একটি ফুল র‍্যাফ্লেসিয়া পাওয়া গিয়েছিল, যার ব্যাস ছিল ১০৭ সেন্টিমিটার। সেই রেকর্ডও এভার ভেঙে দিল এবারের ফুলটি।

র‍্যাফ্লেসিয়া মাত্র এক সপ্তাহ থাকে। তারপর নষ্ট হয়ে যায়। আর যাঁরা এই ফুলের কাছাকাছি গিয়েছেন, তাঁরা জানিয়েছেন, এই ফুল থেকে পচা মাংসের মতো গন্ধ বার হয়।

এক ব্রিটিশ উপনিবেশ অফিসার স্যার স্যামফোর্ড র‍্যাফ্লেসের নামে এই ফুলের নামকরণ হয়। ঊনিশ শতকে তিনিই প্রথম ইন্দোনেশিয়া এই ফুলের সন্ধান দেন। এই ফুল দক্ষিণ এশিয়ার অনেক দেশেই পাওয়া যায়। ফিলিপিন্সে একটি ১০০ সেন্টিমিটার ব্যাসের ফুল পাওয়া গিয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com