মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

কিশোরগঞ্জের ২২ ইউনিয়নের ভোট আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে

  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৬.৪০ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক  : দশম ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের চতুর্থ ধাপের তফসিল গত ১০ নভেম্বর ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর সারাদেশের মোট ৮৪০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

এই ধাপে কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মোট ২২টি ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উপজেলা তিনটি হচ্ছে, হোসেনপুর, কটিয়াদী ও ভৈরব।

ঘোষিত তফসিল অনুযায়ী, চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ২৫ নভেম্বর।

এছাড়া মনোনয়ন পত্র বাছাই ২৯ নভেম্বর, আপিল দায়ের ৩০ নভেম্বর-২ ডিসেম্বর ও আপিল নিষ্পত্তি ৩-৫ ডিসেম্বর।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।

নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৩ ডিসেম্বর।

কিশোরগঞ্জ জেলার তিনটি উপজেলার মধ্যে হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন, কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন এবং ভৈরব উপজেলার ৭টি ইউনিয়নে ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে।

হোসেনপুর উপজেলার ৬টি ইউনিয়ন হচ্ছে, জিনারী, সিদলা, গোবিন্দপুর, আড়াইবাড়ীয়া, শাহেদল ও পুমদী।

কটিয়াদী উপজেলার ৯টি ইউনিয়ন হচ্ছে, বনগ্রাম, সহশ্রামধূলদিয়া, করগাঁও, চান্দপুর, মুমুরদিয়া, আচমিতা, মসূয়া, লোহাজুরী ও জালালপুর।

ভৈরব উপজেলার ৭টি ইউনিয়ন হচ্ছে, সাদেকপুর, আগানগর, শিমুলকান্দি, গজারিয়া, কালিকাপ্রসাদ, শিবপুর ও শ্রীনগর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com