মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত

  • আপডেট সময় শনিবার, ১৩ নভেম্বর, ২০২১, ৬.৩৩ পিএম
  • ১৭৬ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার পালেরহাট বাজারে শনিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ট্রাক চাপায় সানজিদা আক্তার ইভা (১৫) ও ফাহমিদা আক্তার (১৬) নামের দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। তারা দুইজন সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
সানজিদা পূর্ব কেরোয়া গ্রামের আরিফ হোসেনের মেয়ে। সে লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী। স্থানীয় মৌলভী সাহেবের বাড়ির কাজল চৌধুরীর মেয়ের ঘরের নাতিন।
ফাহমিদা রায়পুর উপজেলার মধ্য কেরোয়া গ্রামের মো. আলমগীরের মেয়ে। সে ঢাকার সেগুনবাগিচা সরকারি বালিকা বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
সদর থানা পুলিশের এসআই আব্দুল হান্নান জানান, আরিফ হোসেন তার মেয়ে সানজিদা এবং ভাগ্নি ফাহমিদাকে নিয়ে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেলযোগে কেরোয়ার দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি পালেরহাট দক্ষিণ বাজারে পৌঁছালে সিএনজিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে সড়কে ছিটকে পড়ে।এসময় বিপরীত দিক থেকে আসা লক্ষ্মীপুরগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট- ১৬-৪৭১১) তাদের দুই জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তারা প্রাণ হারান।
সদর থানার ওসি মো. জসিম উদ্দিন বলেন, মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক জব্দ এবং চালককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com