মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’

ময়মনসিংহের এিশালে ট্রাক -সিএনজি সংঘর্ষে ৫ জন নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১, ৯.২৬ পিএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৫ জন হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত একজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

নিহতরা হলেন- সিএনজি চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), বাউপুর গ্রামের কলিমউদ্দিন (৭০), আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫), আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও সালাম নবী (৩৫)। আব্দুস সাত্তার ছাড়া নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন।

বুধবার (১০ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ত্রিশাল-বালিপাড়া সড়কের রামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন।

তিনি বলেন, ত্রিশাল উপজেলা সদর থেকে সিএনজিটি যাত্রী নিয়ে বালিপাড়া যাবার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহতদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যায়।

ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। তবে ট্রাকটি উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com