রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

নওগাঁর চুন্ডিপুরে আ’লীগ প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে হামলা ও ভাংচুর করার অভিযোগ

  • আপডেট সময় রবিবার, ৭ নভেম্বর, ২০২১, ২.৫৮ পিএম
  • ২২০ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ আসন্ন নওগাঁর ৯নং চুন্ডিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আসলাম হোসেনের সমর্থকদের ওপর হামলা, ৩টি নির্বাচন প্রচারনার অফিস ভাংচুর ও কর্মী দের মারপিট করার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী রুবেল হোসেনের সমর্থকদের বিরুদ্ধে।
রবিবার (৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে চুন্ডিপুর ইউনিয়নের উত্তর পাড়া, গাংজোয়ার, আনন্দবাজার এলাকার তিনটি নির্বাচন প্রচারনার অফিস ভাংচুর সহ (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী আসলাম হোসেনের এক সমর্থক ইউনিয়নের বলির ঘাট এলাকার আজিজুর খাঁনের ছেলে আশিক (২৬) এক সমর্থককে মারপিট করার অভিযোগ উঠেছে।
চুন্ডিপুর ইউনিয়ন পরিষদের (ঘোড়া মার্কা) স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসলাম হোসেন জানান, প্রতিদিন আমার কর্মীদের বাসায় গিয়ে ও ফোনে হুমকি দিচ্ছে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রুবেল হোসেনের সমর্থকরা এবং আজকে আমার নির্বাচন প্রচার প্রচারণার ৩টি অফিস ভাংচুর করেছে এর আগেও শিমুলিয়া গ্রামে ভাংচুর, উজ্বল হোসেন নামে এক জন কে মারপিট করে এবং দেশীয় অস্ত্র, লাঠি হাতে নিয়ে মোটরসাইকেল শোডাউন দিচ্ছে হামলা করার উদ্দশ্যে এবং আমাকে খুঁজতেছে। এই বিষয়ে উপজেলা নির্বাচন অফিসার সহ স্থানীয় থানায় লিখিত অভিয়োগ জানাই।
এই বিষয়ে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রতিকের প্রার্থী রুবেল হোসেনের সাথে মোবাইল ফোনে 01736-960003 এই নাম্বারে একাধিকবার যোগাাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি।
উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমিন জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আসলাম হোসেনের আমাকে মৌখিক জানায়। তাৎক্ষণিক পুলিশ কে জানানো হয়েছে পুলিশ ঘঠনা স্থানে গিয়ে আমাকে অবহিত করবে এবং প্রয়োজনে যে কোন নির্দেশনা প্রদান করা হবে। এখনো কোন বড় ধরণের সহিংসতার ঘটনা ঘটে নাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com