মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে দৈত্যাকার এক কুমড়ো

  • আপডেট সময় মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১, ১.১৯ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

কুমড়ো নিয়ে সাধারণত রসিকতাই করা হয়। কিন্তু কুমড়োর জন্য বিশ্ব রেকর্ড? হ্যাঁ, প্রায় অবিশ্বাস্য ঘটনাটি ঘটেছে ইতালিতে।

ইতালির টাসকানির চিয়ান্টির রাড্ডা এলাকার বাসিন্দা স্তেফানো কাটরুপি নিজের কুমড়ার খেতে গত মার্চে আটলান্টিক জায়ান্ট প্রজাতির কুমড়োর গাছ লাগিয়েছিলেন। তাঁর ক্ষেতে বিশাল বড় বড় কুমড়ো ফলে। গত মঙ্গলবার পিসার কাছে পেকিওলিতে এক কুমড়ো উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে স্তেফানোর উৎপাদিত কুমড়োগুলি প্রদর্শনের জন্য নিয়ে আসা হয়। সেখানেই তাঁর উৎপাদিত একটি কুমড়ো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নেয়। কাটরুপি ২০০৮ সাল থেকে বড় বড় কুমড়ো উৎপাদনের সঙ্গে যুক্ত আছেন।

রেকর্ড গড়া কুমড়োটি প্রায় ৩১ মণ ওজনের। এখনও পর্যন্ত এটিই সবচেয়ে বেশি ওজনের কুমড়ো হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ওয়েবসাইটে বলা হয়েছে, স্তেফানোর কুমড়োটির ওজন ২ হাজার ৭০২ পাউন্ড বা ১ হাজার ২২৬ কেজি। যা প্রায় ৩১ মণের মতো!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ বলেছে, স্তেফানোর কুমড়োটি দেখতে ওই উৎসবে হাজির ছিলেন গ্রেট পামকিন কমনওয়েলথের প্রতিনিধিরা। কুমড়োটির মাপজোখ শুরু হয়। উৎসবে আসা সমস্ত কুমড়োকে পেছনে ফেলে স্তেফানোর কুমড়োই সবচেয়ে বেশি ওজনের কুমড়োর স্বীকৃতি পায়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি পেয়ে উচ্ছ্বসিত কাতরুপি। তিনি বলেন– যখন আমি বিষয়টি জানলাম, তখন বিস্ময়ে চিৎকার শুরু করে দিয়েছিলাম।

এর আগে সব চেয়ে বেশি ওজনের কুমড়োটি ছিল ২ হাজার ৬২৪ পাউন্ডের। বেলজিয়ামের এক কৃষক ওই কুমড়ো উৎপাদন করে ২০১৬ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com