মোস্তাফিজুর রহমান : চট্টগ্রাম ৩১অক্টোবর নগরীর ইপিজেড থানা ও ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে গতকাল শনিবার(৩০ অক্টোবর) সম্প্রীতির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সিটি মেয়র ও মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন বলেছেন,ধর্মের নামে অপরাজনীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুশিয়ারী দিয়েছেন্ । তিনি আরো বলেন, কেউ উস্কানী ওঅন্যায় অপবাধ দিয়ে ধর্মীয় বিবাধ ছড়ালে তাও কঠোর হাতে দমনের জন্য আইন-শৃংখলা বানীকে জোর নির্দেশ দিয়েছেন। বন্দরটিলাস্থ কাটাখালী আলীশাহ সরকারী প্রাথঃ স্কুল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ইপিজেড থানা আওয়ামীলীগের আহ্বায়ক হাজী হারুন-উর রশিদ হারুন , প্রধান বক্তা ছিলেন ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মোঃ জিয়াউল হক সুমন । বিশেষ অতিথির বক্তব্যে রাখেন- নগর আওয়ামী লীগের সদস্য রোটারিয়ান হাজী মোঃইলিয়াছ , ইপিজেড থানা যুগ্ন আহ্বায়ক মোঃ আবু তাহের, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সুলতান নাছির উদ্দিন,ভারপ্রাপ্ত সম্পাদক আকবর হোসেন কবি,বীর মুক্তিযোদ্ধা এটিএম শামসুল হক। সাবেক কমিশনার হাজী মোঃআসলামের সঞ্চালনায়ে সম্প্রীতির সমাবেশে আরো বক্তব্য রাখেন আঃলীগ নেতা সেলিম আফজাল,ইপিজেড থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ কবিরুল ইসলাম,নারীনেত্রী শারমিন ফারুখ সুলতানা, সিইপিজেড কৃষ্ঞমন্দিরের সাবেক সভাপতি চন্দ্রাশীষ ভট্টাচার্য্য আশীষ,দীপিকা সংঘের উত্তম শীল, সুজন শীল। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন-হাজী আক্কাস সওদাগর, ফরিদ উদ্দিন বাবর,জাবের হোসেন,মোঃ ইলিয়াছ,মোঃহারুণ উর রশিদ, এম.এ রউফ,আনোয়ার হোসেন,মোঃ ইউসুপ মেম্বার,নুরুল বশর,আব্দুল গফ্ফার,হাজী আবু তালেব,হাজী মোঃ নাছির উদ্দিন ,মোঃ সেলিম রেজা,জামাল উদ্দিন,মোঃ হারুন, আজাদ হোসেন রাসেল, ইকবাল হোসেন নয়ন, শাহাদাৎ হোসেন বুলু,জিয়াউদ্দিন জিয়া,মোঃ সায়েম,ইফতেকার হোসেন জিসান,নারী নেত্রী নাছিমা আক্তার, রুমানা খানম,শ্রমিক নেতা জাহিদ হোসেন প্রমুখ। এসময় থানা ,ওয়ার্ড,ইউনিট ওউপ-কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
