মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ময়মনসিংহে অগ্নিকান্ডে ক্ষতি গ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা দিলেন মসিক মেয়র ইকরামুল হক টিটু

  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১০.৩৫ পিএম
  • ২৫০ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস জেলা প্রতিনিধি ময়মনসিংহ :হরিজনম পল্লীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা তুলে দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

শনিবার(৩০ অক্টোবর) বিকেল ৫ টায় শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহযোগিতা তুলে দেন।

হরিজন পল্লীতে গত ২২ আগস্ট সিলিন্ডার বিস্ফোরণে ১৫ টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মারাত্মক ক্ষতিগ্রস্ত ৩ টি পরিবারকে ১০ হাজার টাকা এবং বাকি আংশিক ক্ষতিগ্রস্ত ১২ পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ তুলে দেন মসিক মেয়র।

এ সময় মেয়র উপস্থিত হরিজনদের উদ্দেশ্যে বলেন, আপনারা নগর পরিচ্ছন্নতার অন্যতম হাতিয়ার। আপনাদের পাশে আমরা আগেও থেকেছি, এখনও আছি, আগামীতে থাকবো। অগ্নিকাণ্ডের ঘটনার পরই আমরা খাবার ও আর্থিক সহযোগিতার মাধ্যমে আপনাদের পাশে থাকার চেষ্টা করেছি। সার্বক্ষণিক খোঁজখবর রেখেছি। আপনারা যাতে ঘুরে দাঁড়াতে পারেন এজন্য আমরা আবার কিছু আর্থিক সহযোগিতা আপনাদেকে তুলে দিচ্ছি।

এ সময় ১০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ তাজুল আলম, সংরক্ষিত আসনের কাউন্সিল রোখসানা শিরীন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ মহব্বত আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com