মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে ফুলবাড়ীতে নিরব মানববন্ধন কর্মসূচি পালিত

  • আপডেট সময় রবিবার, ৩১ অক্টোবর, ২০২১, ১০.২২ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে
আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে দিনাজপুরের ফুলবাড়ীতে ঘণ্টাব্যাপী নিরব মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
অরাজনৈতিক সামাজিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বেলা ১১টায় পৌর এলাকার ঢাকা মোড়ে (দিনাজপুর-ফুলবাড়ী) আঞ্চলিক সড়কের পাশে দাড়িয়ে সুশীল সমাজ ও সর্বস্তরের মানুষ ঘণ্টাব্যাপী নিরব মানববন্ধন কর্মসূচি পালন করেন।
মানববন্ধন কর্মসূচিতে অরাজনৈতিক সামাজিক সংগঠন আমরা করব জয় সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি প্লাবন শুভ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন জিএম পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন, জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ভক্তি কুমার ঝাঁ, সহকারী শিক্ষক মেহেদি হাসান, সহকারী শিক্ষক মঈনুল ইসলাম রানা, সহকারী শিক্ষক হোসনে আরা বেগম, সহকারী শিক্ষক সাজ্জাদ হোসেন, সহকারী শিক্ষক মোনায়েন হোসেন, ইমাম মো. আব্দুল্লাহ, সংগঠনটির সাধারণ সম্পাদক সোহেল রানা, সংগঠনের অন্যতম সদস্য সাংবাদিক মেহেদী হাসান উজ্জ্বল, শর্মিলী ছন্দা, নূর নওশীন তাবাসসুম, আমিনুল ইসলাম, জাকিরুল ইসলাম, সাহিব হাসান প্রমুখ। মানববন্ধনে সংগঠনের সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, ইমাম, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার সুশীল সমাজের মানুষ অংশ নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com