মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৮.৪৯ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে
সোহেল রানা নওগাঁ জেলা প্রতিনিধিঃ  “মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রতি” এই স্লোগানকে সামনে রেখে নওগাঁ কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টার দিকে নওগাঁ জেলা পুলিশ সুপারের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালী পুলিশ সুপারের কার্যালয় হতে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ পুলিশ লাইন্স গিয়ে শেষ হয়। র‍্যালী শেষে নওগাঁ জেলা পুলিশ লাইনস ড্রিল সেটে অতিঃপুলিশ সুপার (ক্রাইম)গাজিউর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম। এত মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিউনিটি পুলিশ ফোরামের সভাপতি প্রফেসর শরিফুল ইসলাম খান।
আলোচনা সভায় বক্তারা বলেন, পুলিশি জনতা, জনতাই পুলিশ, অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কমিউনিটি পুলিশিং এর ভূমিকা গুরুত্বপূর্ণ, জনসাধারণের সেবার ক্ষেত্রে আমাদের সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে, সমাজে অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং একান্তভাবে দরকার।
এতে উপস্থিত ছিলেন, সহকারি পুলিশ সুপার ডিএসবি সুরাইয়া আক্তার, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শরিফ, জেলা গোয়েন্দা শাখা ডিবি কে এম শামস্উদ্দিন, নওগাঁ সদর মডেল থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জুয়েল, পুলিশ সদস্য, গ্রাম পুলিশ, শিক্ষক, শিক্ষার্থী সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।#

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com