মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ভাঙ্গায় ইউপি নির্বাচনে শাহিন হোসেন পলাশের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ৮.১১ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনে হামিরদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহিন হোসেন পলাশের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলার মহেশ^রদী নতুন হাটখোলা বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। জনসভাকে কেন্দ্র করে এলাকার বিপুল সংখ্যক লোক জড়ো হয়। স্থানীয় আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- যুবলীগ নেতা ইলিয়াছ মাতুব্বর,আওয়ামীলীগ নেতা আলম কাজী,আসগর তালুকদার,জাফর হোসেন,মনির হোসেন,আবুল কালাম,বিল্লাল তালুকদার,রবিউল কাজী,ফয়েজ মিয়া,শওকত হোসেন প্রমুখ। বক্তারা আসন্ন ইউপি নির্বাচনে সৎ,যোগ্য প্রার্থী হিসেবে শাহিন হোসেন পলাশকে ভোট দিয়ে নির্বাচিত করে উন্নয়নে অবদান রাখার সুযোগ দানের আহবান জানান। বক্তারা বলেন একজন মাঠের সৈনিক হিসেবে দলের জন্য নিবেদিত প্রান শাহিন হোসেন পলাশকে নৌকা প্রতীক না দিয়ে তার প্রতি চরম অবজ্ঞা করা হযেছে। কোন অদৃশ্য ইশারায় নৌকা প্রতীক অন্য একজন অখ্যাত ব্যক্তিকে দিয়ে তার অবদানকে অবমূল্যায়ন করা হয়েছে বলে জানান তারা। এজন্য নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ শাহিন হোসেন পলাশকে নির্বাচিত করার আহবান জানান। সভায় শাহিন হোসেন পলাশ বলেন, দলের জন্য,এলাকাবাসীর জন্য সাধ্যমত অনেক কিছু করেছি,কিন্ত বিনিময়ে কিছুই পাই নাই। দলের জন্য বহু ত্যাগ শিকার করেছি। অথচ ত্যাগ সত্তেও এক অদৃশ্য ইশারায় আমাকে নৌকা প্রতীক থেকে বঞ্চিত করা হয়েছে। তিনি বলেন,আমাকে ভোট দিয়ে নির্বাচিত করলে একটি শোষনমুক্ত আধুনিক ইউনিয়ন উপহার দেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com