দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালের চর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ মিছিল ও জনসভা সমাবেশ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (২৬ অক্টোবর) বিকালে ইউনিয়নের মহলগিরী বাজার বিশাল একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় বিক্ষোভকারীরা ‘নৌকা প্রতীক আমরা চাই’ ¯েøাগান দিতে দিতে গোয়ালের চরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে মহলগিরী ঈদগাহ মাঠে এক প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।
গোয়ালেরচর ইউপি নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ইউনিয়নের সর্বস্তরের মুজিব পাগল মানুষ এতে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের মাটিতে বিদেশী শাসন চায় না। মেলান্দহ উপজেলাবাসী হয়ে ইসলামপুর উপজেলার ১ ভোটে জন প্রতিনিধি হবে তা মেনে নেওয়া যায় না। নিজ ইউনিয়নে অফিস না করে উপজেলার থানা গেইটে ঘর ভাড়া নিয়ে গোয়ালের চর ইউনিয়নবাসীদের জিম্মি করে নানা ধরণের হয়রানি, অত্যাচার ও নির্যাতন করেন।
গোয়ালেরচর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পরিবর্তন করতে হবে। বর্তমান ইউপি চেয়ারম্যান সেখ মোহাম্মদ হারুনর রশীদ ছাড়া নৌকা প্রতীক চাই।