মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ময়মনসিংহের গফরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ অবরুদ্ধ

  • আপডেট সময় শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১, ১১.৫২ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁও সরকারি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ইটের দেওয়াল তৈরি করে ঢেকে দেওয়ার প্রতিবাদে এবং অধ্যক্ষের শাস্তির দাবীতে তার কক্ষ অবরুদ্ধ করে বিক্ষোভ এবং মানববন্ধন কর্মসূচি পালন করেছে গফরগাঁও উপজেলা ও সরকারি কলেজ শাখা ছাত্রলীগ। এর আগে কলেজের সামনে উপজেলা শাখা ও গফরগাঁও সরকারি কলেজ শাখা ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে সাধারণ ছাত্র-ছাত্রীরাও যোগ দেয়। এ সময় সকাল ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী চলে মানবন্ধন। মঙ্গলবার (২৬ অক্টোবর) দুপুরে কয়েক’শ ছাত্রলীগের নেতাকর্মীরা অধ্যক্ষের রুম অবরুদ্ধ করে রাখে। পরে থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়- মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালে গফরগাঁও সরকারি কলেজের কলাভবনের সামনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি স্থাপন করা হয়। সম্প্রতি নব যোগদানকৃত অধ্যক্ষ কাজী ফারুক আহম্মেদের পরিকল্পনায় কলেজ মাঠের সৌন্দর্য বর্ধনের কাজের অংশ হিসেবে ম্যুরালের সামনের অংশে ইটের দেওয়াল তৈরি করা হচ্ছে। এতে ম্যুরালটি প্রায় ঢেকে যাচ্ছে। এতে ছাত্রলীগের নেতাকর্মীসহ কলেজের ছাত্রছাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com