মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

অবশেষে জলাবদ্ধতা থেকে দেলপাড়াবাসীর মুক্তি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১, ৯.৪৩ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ কষ্টের কথা কার কাছে বলবো..! কতদিন যে কষ্ট করেছি সেটা শুধু আমরা এই মহল্লাবাসীই জানি। প্রায় ১ যুগের বেশি সময় ধরে এই রাস্তার অভাবে দুর্ভোগ সময় পার করেছে এলাকাবাসী। তবে এখন আমরা অনেকটাই স্বস্তি পেয়েছি।

বর্তমান সরকারের আমলে রাস্তা হলো যা দেখে মনটা ভরে গেল। গতকাল বুধবার রাস্তাটির কাজ সম্পূর্ণ হয়েছে এজন্য আমরা খুশি। এমনটাই বললেন একজন স্থানীয় বাসিন্দা। তিনি আরো বলেন, সামান্য বৃষ্টি হলেই এলাকায় সৃষ্টি হতো জলাবদ্ধতা। হাটু সমান পানি ডেঙ্গিয়ে চলাচল করতে হতো কিন্তু আজ আমরা সে দুরাবস্থা থেকে মুক্তি পেয়েছি।

এলাকাবাসীর দুরবস্থা দেখে দেশের বিভিন্ন মিডিয়া রাস্তাটি সংস্কার করে জনদুর্ভোগ কমানোর জন্য বিভিন্ন রিপোর্ট ছাপা হয়। তারই কারনে রাস্তাটি হয়েছে বলে জানালেন এলাকার প্রবীন ব্যাক্তি মনির খান।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বছরের পর বছর জলাবদ্ধতার শিকার হয়ে মানবেতর জীবন যাপন করছেন নারায়নগঞ্জ জেলার কতুবপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের দেলপাড়াবাসী। সেখানে অল্প বৃষ্টিতেই জলবদ্ধতার সৃষ্টি হয় ফলে ভোগান্তিতে পড়েন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। এই বিষয়ে এলাকাবাসী এই প্রতিবেদককে বলেন, আমরা অনেক কষ্ট করেছি এই রাস্তাটি নিয়ে। আমাদের কষ্ট দেখার কেউ ছিলো না।

দীর্ঘদিন সংগ্রাম করে যারা এই রাস্তাটি নিয়ে নতুন রূপে আমাদের এলাকাবাসীকে উপহার দিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদত জানাই। এই বিষয়ে নারায়ণগঞ্জ জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন এ প্রতিবেদককে বলেন, ‘আপনিই প্রথম বিষয়টি আমাদের জানিয়েছেন।

পর্যায়ক্রমে বিভিন্ন গণমাধ্যমে খবরের মাধ্যমে জানতে পারি।আমরা সব সময় চেষ্টা করি জনগনের সেবা দিতে। আমরা খুশি এলাকাবাসীর দুর্ভোগ কমাতে পেরেছি।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com