মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরে নবাগত ইউএনও’র সাথে আরজেএফের সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ২.৩৮ পিএম
  • ১৮১ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর প্রতিনিধিঃ তৃণমূল সাংবাদিকদের বৃহৎ সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) লক্ষ্মীপুর জেলা শাখার পক্ষ থেকে সদর উপজেলায় নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইমরান হোসেন এ-র সাথে সৌজন্য সাক্ষাৎ করা হয়। এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বুধবার সকালে লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সদর উপজেলার নানা উন্নয়নমূলক বিষয় নিয়ে আলাপ আলোচনা হয় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)মোঃ ইমরান হোসেন এর সাথে। এই সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ ইমরান হোসেন বলেন- ‘সাংবাদিকদের জন্য সেবার দরজা সব সময় খোলা। আপনারা যেকোনো বিষয় জানতে চাইবেন বা কোন তথ্য জানতে চাইলে, তথ্য দিয়ে সহযোগিতা করা হবে।’ এসময় রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর সভাপতি অ আ আবীর আকাশ, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসাইন সুমন, প্রচার সম্পাদক জিহাদ হোসাইন, কার্যকরি সদস্য মোঃ আরিফ হোসেন, মোঃ জসিম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মোঃ ইমরান হোসেন এর পূর্বে নোয়াখালীর হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com