মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের ভৈরব নবাগত উপজেলা নির্বাহী সাদিকুর রহমান সবুজের যোগদান

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ২.০৫ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করছেন মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ। ইউএনও হিসেবে যোগদানের জন্য মঙ্গলবার (২৬ অক্টোবর) তিনি ভৈরবে এসেছেন।

বুধবার (২৭ অক্টোবর) যোগদান করে দায়িত্ব গ্রহণ করবেন ৩৩তম বিসিএস ক্যাডারে উত্তীর্ণ এ কর্মকর্তা।

মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ প্রথমে জয়পুরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালন করেন।

পরে ঢাকা বিভাগীয় প্রধান তথ্য কমিশনার এর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

পরবর্তিতে তিনি সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় যোগদান করেন।

এছাড়া তিনি ঢাকা পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে কাজ করেছেন। সেখান থেকে শরীয়তপুর ডামুড্যা উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করে নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালন করেন।

মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরের দুলারামপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

তার পিতা মো. হানিফ মিয়া। তিনি প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে উপ-সহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার মাতা দেলোয়ারা বেগম একজন আদর্শ গৃহিনী।

মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ ঢাকা উত্তরা উদয়ন স্কুল থেকে শিক্ষাজীবন শুরু করেন। রাজউক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজকল্যাণ বিভাগে মাস্টার্স সম্পন্ন করেন।

তিন ভাই-বোনের মধ্যে মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ সবার বড়। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত। তার স্ত্রীর মোছা. রূপালী বেগম। আব্দুল্লাহ আল বাকী নামে তাদের ১০ মাস বয়সী এক পুত্র সন্তান রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com