মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নতুনধারা দশ বছরে ১০ হাজার চারা রোপন করবে

  • আপডেট সময় বুধবার, ২৭ অক্টোবর, ২০২১, ১.২৫ পিএম
  • ১৯৩ বার পড়া হয়েছে
নতুনধারা বাংলাদেশ এনডিবির দশ বছর উপলক্ষে ১০ হাজার চারা রোপন কর্মসূচি ঘোষণা করেছেন মোমিন মেহেদী। ক্ষমতায় আসার আর থাকার রাজনীতিকে ‘না’ বলে ২০১২ সালের ৩০ ডিসেম্বর জাতীয় প্রেসক্লাব থেকে আত্মপ্রকাশের পর গত ১০ বছরে গণমূখি কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে চলা নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ২৬ অক্টোবর বেলা ১১ টায় উপরোক্ত ঘোষণা দেন।

প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথের সভাপতিত্বে তোপখানা রোডস্থ কার্যালয়ে নতুনধারার ১০ বছর উদযাপন প্রস্তুতি সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান নূরে আলম চৌধুরী, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, আগামী ৩০ ডিসেম্বর প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম প্রহরে আনুষ্ঠানিকভাবে মাসব্যাপী কর্মসূচীর উদ্বোধনের পর সকাল ৯ টায় গাছের চারা রোপন কর্মসূচি ঢাকার বিভিন্ন এলাকার পাশাপাশি শুরু হবে বাংলাদেশের ৪৪ জেলা ও ১০৪ উপজেলা শাখার নেতৃবৃন্দের মাধ্যমে।

সুশিক্ষা-সুসমাজ-ধর্ম-মানবতা’র মূল নীতিতে বিশ^াসী স্বাধীনতার স্বপক্ষের রাজনৈতিকধারা নতুনধারা বাংলাদেশ এনডিবি ২০১৭ সালের ৩০ ডিসেম্বর সকল শর্তপূরণ করে নিবন্ধনের আবেদন করে নির্বাচন কমিশনে। নতুনধারায় যোগ দিতে আগ্রহী স্বাধীনতার স্বপক্ষের যে কোন নাগরিক সরাসরি কার্যালয়ে এসে অথবা ফেসবুক পেইজ-ওয়েব সাইটে নাম-ঠিকানা-জাতীয় পরিচয়পত্র নম্বর লিখে দিলেই প্রাথমিক সদস্য করে নেয়া হবে বলে জানিয়েছেন নতুনধারার মিডিয়া সেল সদস্য সাবিনা চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com