বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মানবন্ধন পালিত

  • আপডেট সময় সোমবার, ২৫ অক্টোবর, ২০২১, ২.০৯ পিএম
  • ১৬৩ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ও ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কিশোরগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন চিকিৎসকগণ।

রোববার (২৪ অক্টোবর) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

ধর্ম যার যার বাংলাদেশ সবার’ এবং ‘বাংলার হিন্দু বাংলার খৃষ্টান বাংলার বৌদ্ধ বাংলার মুসলমান আমরা সবাই বাঙালি’ স্লোগানকে প্রতিপাদ্য করে কর্মসূচিতে চিকিৎসক নেতৃবৃন্দ ছাড়াও শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসকগণ অংশ নেন।

কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএমএ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল।

এতে জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ সভাপতি ডা. দীন মোহাম্মদ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম, হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান ও কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান বক্তব্য রাখেন।

কর্মসূচি সঞ্চালনা করেন জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল ওয়াহাব বাদল।স

বক্তাগণ তাদের বক্তব্যে শান্তি ও সম্প্রীতি বিনষ্টকারী অপশক্তিকে প্রতিহত করার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com