সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

দিগন্ত লেখক পুরষ্কার ২০২১ পেলেন শিশু সাহিত্যিক নূর আলম গন্ধী

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.৫৮ পিএম
  • ৩৯২ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলা ২০২০ এ প্রকাশিত ছড়াগ্রন্থ ‘ছন্দে ঋতু ষড়ঋতু’ এর জন্যে সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার ২০২১ পেয়েছেন শিশুসাহিত্যিক নূর আলম গন্ধী। শিশুসাহিত্যে অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ পুরস্কার প্রদান করা হয়।

ঢাকার স্বনামখ্যাত কবিতা ক্যাফেতে শুক্রবার (২২ অক্টোবর) বিকেলে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁর হাতে পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে বরেণ্য কবি, কথা সাহিত্যিক ও বাংলা একাডেমির পরিচালক রহিমা আখতার কল্পনা, বরেণ্য আবৃত্তিকার ও বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু, কবি, কথা সাহিত্যিক, গবেষক ও ঢাকা সাহিত্য পরিষদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক, শিশুসাহিত্যিক ও ঢাকা সাহিত্য পরিষদের উপদেষ্টা হুমায়ূন কবীর ঢালী, সাহিত্য দিগন্ত পত্রিকার সম্পাদক ও কবি জায়েদ হোসাইন লাকী এবং শতাধিক কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন।

নূর আলম গন্ধী দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয়ে লেখালেখি করে আসছেন। তাঁর লেখা দেশের প্রথম সারির জাতীয় দৈনিকসহ আঞ্চলিক, সাপ্তাহিক, পাক্ষিক, মাসিক পত্রিকা এবং অনলাইন ও লিটল ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হচ্ছে। তাঁর প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৬টি।

ইতোমধ্যে তিনি বাংলা সাহিত্যে বেশ পরিচিতি লাভ করেছেন। যদিও তিনি বিভিন্ন বিষয়ে লিখছেন তবে তিনি মূলত শিশুসাহিত্যিক। শিশুসাহিত্য নিয়ে কাজ করা ও লিখায় অধিক মনোযোগী।

তাঁর সম্পাদনায় ই আকারে প্রকাশিত হচ্ছে শিশু-কিশোর সাময়িকী ত্রৈমাসিক ‘হিজল’।এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের কর্মকাণ্ডে নিবিড়ভাবে জড়িত রয়েছেন।

পুরস্কারপ্রাপ্ত ছড়াগ্রন্থ ‘ছন্দে ঋতু ষড়ঋতু’ গ্রন্থটি প্রকাশিত হয় অমর একুশে বইমেলা ২০২০ খ্রি. অক্ষরবৃত্ত প্রকাশন হতে। প্রকাশক আনিসুল ইসলাম সুজন। ইতোমধ্যে গ্রন্থটি পাঠকমহলে বেশ সাড়া জাগাতে সক্ষম হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com