বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে সুজনের মানববন্ধন

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.৫০ পিএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ ‘সচেতন,সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এ প্রতিপাদ্যে নওগাঁয় সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির আয়োজনে ঘণ্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা কৃষকলীগের
আহবায়ক (ভারপ্রাপ্ত) খোরশেদ আলম, নওগাঁ টেলিভিশন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুল ইসলাম, সুজনের সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল, ধামইরহাট উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়াম্যান সাবিনা এক্কা প্রমূখ। এসময় সুজনের অন্যান্য সদস্য ও স্থানীয় গনম্যান ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ করে সহিংসতার ঘটনাগুলোয় জড়িতদের চিহ্নিত করতে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের বিচারিক প্রμিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com