বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আমতলীতে ইলিশ আহরনে বিরত থাকা জেলেদের মাঝে চাল বিতরণ!

  • আপডেট সময় শনিবার, ২৩ অক্টোবর, ২০২১, ১০.১২ পিএম
  • ১৫৮ বার পড়া হয়েছে

মল্লিক মো. জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে ইলিশের প্রজনন মৌসুমে মৎস্য আহরণে বিরত থাকা জেলেদের মাঝে বিশেষ ভিজিএফ চাল নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে। এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা। জানা গেছে, সরকার ইলিশ সম্পদ সংরক্ষণে ইলিশের প্রধান প্রজনন মৌসুম ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২১ খ্রিষ্টাব্দ পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ,পরিবহণ, মজুদ,বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ সময়ে জেলেদের কষ্ট লাগবে সরকার তাদের জন্য বিশেষ ভিজিএফ’র বরাদ্ধ দেয়। আজ শুক্রবার সকাল ১০টায় উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নিষিদ্ধ সময়ে সাগর ও নদীতে ইলিশ আহরণে বিরত থাকা উপজেলার আড়পাংগাশিয়া ইউনিয়নের ১৩৪৮ জন নিবন্ধিত জেলের মাঝে জেলেপ্রতি ২০ কেজি করে চাল দেয়া হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন সহ স্থাণীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা। আড়পাংগাশিয়া ইউনিয়নের চেয়ারম্যান সোহেলী পারভীন মালা বলেন,প্রজনন মৌসুমে ইলিশ আহরণে বিরত থাকা জেলেদের কষ্ট লাঘবে সরকার বিশেষ ভিজিএফ কর্মসূচি গ্রহণ করেছে। ওই কর্মসূচির চাল অত্র ইউনিয়নের নিবন্ধিত ১৩৪৮ জন জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com