মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে এসি বিস্ফোরণে ৯ জন আহত

  • আপডেট সময় শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১, ৯.০৩ এএম
  • ১৬৭ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ এইচডিইউ ক্যাথল্যাবে এসি বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন, এদের মধ্যে দগ্ধ হয়েছেন পাঁচজন।

দগ্ধরা হলেন- মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মনিকা পেরারা (৪০), নার্স মেরি আক্তার (৩৫), রুমি খাতুন (৩১), ওয়ার্ড বয় নাজমুল হোসেন (২১) ও জহিরুল হক (৩০)।

বিস্ফোরণে আহত হয়েছেন- সাইদুল ইসলাম (৩৮), মেডিকেল রিপ্রেজেনটেটিভ ওমর ফারুক (৩০), মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্স শাহীনা আক্তার (৪০) ও ওয়ার্ড বয় আলমগীর হোসেন (২৮)।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব আহসান বলেন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের হঠাৎ এসি বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে আমাদের এখানে নয়জন এসেছেন। তাদের মধ্যে দগ্ধ পাঁচজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। বাকি চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দগ্ধদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com