রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

যৌন হয়রানি রোধের রায় বাস্তবায়নে হাইকোর্টে রিট

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১, ২.০৮ পিএম
  • ২২৬ বার পড়া হয়েছে

শিক্ষাঙ্গনসহ দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধে উচ্চ আদালতের দেয়া নির্দেশনার বাস্তবায়ন চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আইন ও সালিস কেন্দ্রের পক্ষে এ রিট করা হয়েছে বলে আজ জানিয়েছেন আইনজীবী মো. শাহীনুজ্জামান।
২০০৮ সালের ৭ আগস্ট বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক এডভোকেট সালমা আলী কর্মস্থল এবং শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন হয়রানি প্রতিরোধের জন্য দিকনির্দেশনা চেয়ে হাইকোর্টে
জনস্বার্থে একটি রিট করেন। শুনানি শেষে ২০০৯ সালের ১৪ মে রায় দেয়  হাইকোর্ট। রায়ে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধে অভিযোগ গ্রহণের জন্য যৌন হয়রানি প্রতিরোধ কমিটিসহ বিভিন্ন নির্দেশনা দিয়েছিলেন আদালত। কিন্তু এক যুগ পেরিয়ে গেলেও ওই রায় বাস্তবায়ন না হওয়ায় হাইকোর্টে রিট পিটিশন করেছেন আইন ও সালিস কেন্দ্র।
রিটে রায় বাস্তবায়নে বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ হবে না এবং রায় বাস্তবায়নে কেন নির্দেশনা দেওয়া হবে না- মর্মে রুল জারির আর্জি পেশ করা হয়েছে। এছাড়া রায় বাস্তবায়নের একটি প্রতিবেদন দাখিলে নির্দেশনা চাওয়া হয়েছে।
রিটে জন প্রশাসনসহ ৪০ মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিমকোর্টের রেজিস্ট্রার জেনারেলসহ সংশ্লিষ্টদের বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com