বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় খুব শীঘ্রই চালু হচ্ছে উত্তরবঙ্গে পুলিশের সবচেয়ে বড় শপিং মল

  • আপডেট সময় বুধবার, ২০ অক্টোবর, ২০২১, ৬.৩৮ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে উত্তরবঙ্গে
পুলিশের সবচেয়ে বড় শপিং মল ‘পুলিশ শপিংমল ও বিপি রেস্টুরেন্টে অ্যান্ড ক্যাফে’। নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় পুলিশের এ শপিংমলটি নির্মাণ করা হয়েছে। শপিংমলটি ঘুরে দেখা যায়, এর কাজ শেষ। এখন চলছে সৌন্দর্যবর্ধন ও পণ্য সাজানোর কাজ।
নওগাঁর পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া জানান, নওগাঁয় পুলিশের নিজস্ব জমিতে শপিংমলটি নির্মাণ করা হয়েছে। শিগগিরেই আমরা উত্তরবঙ্গের সবচেয়ে বড় এ মলটি উদ্বোধন করতে যাচ্ছি। এটি শুধু পুলিশের সম্পদ নয় বরং এটি পুরো নওগাঁবাসীর শপিংমল। এখানে সব শ্রেণির মানুষ তাদের   নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন সুলভ মূল্যে। আমাদের প্রতিটি পণ্যের গুণগত মান শতভাগ বজায় রেখে বিক্রির চেষ্টা থাকবে।
পুলিশ সুপার আরও জানান, শপিংমলটির রেস্টুরেন্টে থাকবে পিৎজা, বার্গার, কফিসহ উন্নতমানের সব ধরনের খাবারের ব্যবস্থা। পাশাপাশি এক ছাদের নিচেই মিলবে লেটেস্ট ব্র্যান্ডের বিউটি প্রডাক্টসহ সাড়ে ১২ হাজার পণ্য। শীতাতাপ নিয়ন্ত্রিত সুসজ্জিত ও
মনোমুগ্ধকর পরিবেশে পণ্য কিনতে সহযোগিতা করবেন এক ঝাঁক প্রশিক্ষিত স্মার্ট
তরুণ-তরুণী। তিনি আরও জানান, জন্মদিন, বিবাহোত্তর সংবর্ধনাসহ যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য থাকবে বিশাল হল রুম। মূল্য পরিশোধে আছে ক্রেডিট, ডেবিট কার্ড, বিকাশ, রকেট কিংবা নগদের সুবিধা। ক্রেতাদের নিরাপত্তার কথা চিন্তা করে পুরো শপিংমল জুড়েই সিসি ক্যামেরা থাকবে।
পুলিশের সাবেক আইজিপি ও সচিব তৈয়ব উদ্দিন আহমেদ নওগাঁ শহরের বাঙ্গাবাড়িয়া এলাকায় তার নিজস্ব ৪৬ শতাংশ জমি জেলা পুলিশকে দান করেন। সেই জমিতে জেলা পুলিশের কো-অপারেটিভ সোসাইটির উদ্যোগে অত্যাধুনিক এ শপিংমল নির্মাণ করা হলো। এর আগে গত ৩১ মে প্রায় তিন কোটি টাকার এ শপিংমল নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com