মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

শুভেচ্ছা সফর শেষে যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস কেন্ট এর চট্টগ্রাম ত্যাগ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৮.৩৩ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান, চট্টগ্রাম প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে শুভেচ্ছা সফরে আগমনকারী যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এইচএমএস কেন্ট (HMS KENT) ১৮অক্টোবর সোমবার চট্টগ্রাম বন্দর জেটি ত্যাগ করেছে। জাহাজটি চট্টগ্রাম ত্যাগের প্রাক্কালে কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চলের চীফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এস এম মঈন উদ্দীন জাহাজটিকে বিদায় জানান। বাংলাদেশ সফরকালে জাহাজের অধিনায়ক কমান্ডার এম জে (ম্যাট্) সাইক্স M J (Matt) Sykes RN কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল, কমান্ডার বিএন ফ্লিট এবং চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া সফরের অংশ হিসেবে জাহাজের কর্মকর্তা ও নাবিকগণ বাংলাদেশ নেভাল একাডেমি, বানৌজা শহীদ মোয়াজ্জম, বানৌজা নির্ভীক, ওয়ার সিমেট্ট্রি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বিএন আশার আলো স্কুল ও পুনর্বাসন কেন্দ্র এবং চট্টগ্রামস্থ বিভিন্ন দর্শনীয়/ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করেন। জাহাজটি বাংলাদেশের জলসীমা অতিক্রমকালে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বানৌজা প্রত্যাশা তাদের বিদায় জানায়। উল্লেখ্য, ০৫ দিনের শুভেচ্ছা সফরে জাহাজটি গত ১৪ অক্টোবর ২০২১ তারিখে বাংলাদেশে আগমন করেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com