বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দক্ষিণ হালিশহরে আওয়ামী পরিবারের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৮.৩১ পিএম
  • ২১৭ বার পড়া হয়েছে

মোস্তাফিজুর রহমান চট্টগ্রামঃ ১৮ অক্টোবর নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং দক্ষিণ হালিশর ওয়ার্ডে আওয়ামী লীগ পরিবারের উদ্যোগে সিঃ ইউনিটে শেখ রাসেলের জন্মদিন পালনে এক শিশু কে সাথে নিয়ে (১৮অক্টোবর) সোমবার সন্ধ্যায় কেক কাটা উৎসব উদ্বোধন করছেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আকবর হোসেন কবি। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আঃ লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নুরুল বশর,সিঃ ইউনিট আঃ লীগের সাবেক সভাপতি হাজী আব্দুল গাফফার, আঃ লীগ নেতা দোস্ত মোহাম্মদ,হাজী আবু তালেব, মোঃ আলমগীর হোসেন, প্রবীণ আঃ লীগ নেতা আব্দুর রাজ্জাক, আব্দুর নূর, আঃ লীগ নেতা ইফতেখার আহমেদ ইফতি, মনজুর হোসেন মানিক, যুবলীগের আলাউদ্দিন আলো, সাইফুল আমিন, স্বেচ্ছাসেবক লীগের মোঃ বেলাল হোসেন, ইকবাল হোসেন,আলী নূর মানিক, ছাত্রলীগের ইমরান কাউসার তুহিন, মোঃ ওবায়দুর রহমান তুহিন বাবু ,মনজুরুল করিম মানিক এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিবসের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আকবর হোসেন কবি বলেন, সেই দিনের ছোট্ট রাসেল আজ পরিপূর্ণ যুবক। তাঁর প্রেরণা নিয়ে আগামী দিনের ভবিষ্যত প্রজন্মের সোনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে কেককাটার মধ্যে দিয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com