রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

৬ কোটি ১৬ লক্ষ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ: গ্রেফতার ৬৯

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১, ৭.৫৩ পিএম
  • ২২৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ পুলিশের নৌ পুলিশ চাঁদপুর ও বরিশাল অঞ্চল পৃথক অভিযান পরিচালনা করে ৬ কোটি ১৬ লক্ষ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ৬৯ জনকে। আর উদ্ধার করা হয়েছে ১ হাজার ৪৯১ কেজি ইলিশ মাছ।নদীমাতৃক এই দেশের মৎস্য সম্পদকে রক্ষা করার প্রয়াসে বিশেষভাবে ইলিশের সুষ্ঠু প্রজননের লক্ষ্যে নৌ পুলিশ, বাংলাদেশ ৪ অক্টোবর হতে নিয়মিতভাবে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে আসছে।

 

নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা জানান, গতকাল ১৮ অক্টোবর ২০২১ খ্রিঃ তারিখে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চল কর্তৃক ১ কোটি ১৭ লক্ষ ৬৭ হাজার মিটার অবৈধ (কারেন্ট, সুতা) জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৩৫ কোটি ৬০ লক্ষ ১০ হাজার টাকা। আর উদ্ধার করা হয়েছে ২৭৮ কেজি মা ইলিশ, যার আনুমানিক মূল্য ১ লক্ষ ৩৯ হাজার টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ২৬ জনকে গ্রেফতার করে ৭ টি পৃথক মামলা প্রদান করা হয় এবং ১৯ টি নৌকা আটক করা হয়।

 

তিনি আরো জানান, অপরদিকে নৌ পুলিশ বরিশাল অঞ্চল ৪ কোটি ৯৮ লক্ষ ৫৩ হাজার মিটার অবৈধ (কারেন্ট, সুতা, সিনথেটিক, বেহুন্দী) জাল জব্দ করে। যার আনুমানিক মূল্য ১৫৯ কোটি ২৮ লক্ষ ৩৫ হাজার টাকা। উদ্ধার করা হয় ১ হাজার ২১৩ কেজি মা ইলিশ। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৪৯ হাজার ২১১ টাকা। নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার করায় ৪৩ জনকে গ্রেফতার করে ৮ টি পৃথক মামলা প্রদান করা হয় এবং ১৫৫ টি নৌকা আটক করা হয়।

 

উদ্ধারকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা এবং গরীব- দুঃখীদের মাঝে বিতরণ করা হয়েছে, জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, নৌকা ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা প্রদান করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com