মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

আত্রাই হাটকালুপাড়া ইউনিয়ন বাসীর সেবক হতে চান: মনোনয়ন প্রত্যাশী সাজেদুর রহমান

  • আপডেট সময় সোমবার, ১৮ অক্টোবর, ২০২১, ৫.২৯ পিএম
  • ২১৮ বার পড়া হয়েছে

 

সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ রাজনীতিতে সকলের ভাগ্যে সফলতা আসে না। কেউ অল্পতেই সফলতার মুখ দেখে আবার কেউ জীবনের শেষ প্রান্তে এসেও হিসেব কষে জীবনে তার প্রাপ্তি কি?। তারপরও ত্যাগি নেতা কর্মীরা বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে নিরবে দলকে ভালোবেসে যায়।তবে রাজনীতিতে কমবেশি সকলেরই একটা স্বপ্ন থাকে। থাকে আশাও। সেই রকমই একটা আশা ও স্বপ্ন নিয়ে আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের
মনোনয়ন চান দলের জন্য নিবেদিত প্রাণ, ত্যাগি ও বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখার সাবেক সহ-সভাপতি মোঃ সাজেদুর রহমান (বুলু)। তিনি এবার নওগাঁর আত্রাই উপজেলার ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে দলীয় নৌকা প্রতীকে নির্বাচন করতে চান।
এদিকে তফসিল ঘোষণা না হলেও বাজতে শুরু করেছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডামাডোল। দলীয় মনোনয়ন পাওয়ার আশায় দৌড় ঝাঁপ শুরু করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। তারই ধারাবাহিকতায় মোঃ সাজেদুর রহমান (বুলু) হাটকালুপাড়া ইউনিয়নের নয়টি ওর্য়াডের সব শ্রেণি পেশার মানুষদের সঙ্গে চালিয়ে যাচ্ছেন মতবিনিময়। চাচ্ছেন দোয়া ও ভালোবাসা। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ রাখছেন সবসময়।
মোঃ সাজেদুর রহমান (বুলু) বলেন, বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ ও লালন করে আমি রাজনীতি শুরু করেছি।
আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস বিভাগের সাবেক নির্বাচিত শ্রেণী প্রতিনিধি, বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শাখার সাবেক সহ-সভাপতি, আত্রাই উপজেলা ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক,আওয়ামী আইনজীবী পরিষদ নওগাঁ এ্যাভোকেট বার এ্যাসোসিয়েশনের সাবেক কোষাধক্ষ্য দায়িত্ব পালন করেছি। বর্তমানে আত্রাই উপজেলার বড় শিমলা মহিলা কলেজের সভাপতি ও আওয়ামী আইনজীবী পরিষদ নওগাঁ এ্যাভোকেট বার এ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। এবং আমার পিতা মরহুম ফজলুর রহমান ৮নং হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচিত ৬ বার চেয়ারম্যান হয়েছিলেন।
সাজেদুর রহমান (বুলু) আরও বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা এবার দলের জন্য ত্যাগি নেতাকর্মীদের মূল্যায়ন করবেন। তৃণমূলের মতামতের ভিত্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দেবেন এটাই প্রত্যাশা করছি। তিনি বলেন, আসন্ন নির্বাচনে আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য একজোট হয়ে কাজ করবে এলাকাবাসী। কারণ এলাকাবাসী আমাকে ভালোবাসে। তাই আমি মনোনয়ন পেলে চেয়ারম্যান
নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনোয়ার হোসেন হেলাল এমপির হাতকে শক্তিশালী করতে তাদের সেবক হয়ে কাজ করতে চাই। আমি ৮নং হাটকালুপাড়া ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তর করব।
উল্লেখ্য, উপজেলার আত্রাই ৮নং হাটকালুপাড়া ইউনিয়নের সন্ন্যাসবাড়ী গ্রামের মৃত ফজলুর রহমান ছেলে মোঃ সাজেদুর রহমান (বুলু), পেশায় আইনজীবী নওগাঁ জজ কোর্ট, সাবেক (পি.পি দুদোগ), রাজনীতি। এবং তিনি ইউনিয়ন বাসী ও সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com