মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

দ্রারিদ্র বিমোচন দিবসে নতুনধারার ২ দফা দাবি

  • আপডেট সময় রবিবার, ১৭ অক্টোবর, ২০২১, ৪.১২ পিএম
  • ১৭৮ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস উপলক্ষ্যে নতুনধারা বাংলাদেশ এনডিবির বিশেষ আলোচনা সভায় ২ দফা দাবি উপস্থাপন করেছেন চেয়ারম্যান মোমিন মেহেদী।

প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদের সভাপতিত্বে ১৭ অক্টোবর তোপখানা রোডস্থ কাযালয়ে বেলা ১১ টায় অনুষ্ঠিত সভায় উপস্থাপিত ২ দফা দাবিতে বলা হয়- কভিড-১৯-এর জন্য যখন সারা বিশে^র প্রায় সকল সরকার সাধারণ মানুষের পাশে, তখন বাংলাদেশে সাধারণ মানুষের সাথে থাকা তো দূরের কথা, সরকার পারলে ব্যবসায়ীদের সাথে মিলে ডাকাতি করতে বাসায় বাসায় যাবে; এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

যে কারণে নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে এসেছে সাড়ে ৪ কোটি মানুষ, বেড়েছে ভাসমান নারী-পুরুষদের পাশাপাশি ভিক্ষুকদের সংখ্যাও। এমতবস্থায় নতুনধারার ২ দফা দাবি বাস্তবায়ন হলে জনগন অন্তত ঘুরে দাঁড়াবার সময় পাবে ১. মোটা চাল ভর্তুকি দিয়ে হলেও সর্বোচ্চ ২০ টাকা, ভোজ্য তেল ৪০ টাকা এবং অন্যান্য দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে মনিটরিং টিম কার্যত দিয়ে প্রতিটি বাজার-হাটে মূল্য তালিকা স্থাপন নিশ্চিত করতে হবে। ২. জনশক্তিকে জনসম্পদে পরিণত করতে জরিপ করে সকল বেকার-ভাসমান মানুষদেরকে কাজের ব্যবস্থা অথবা প্রবাসে কাজের সুযোগ করে দিতে হবে। সভায় প্রেসিডিয়াম মেম্বার বীর মু্িক্তযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, সাবিনা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com