শুক্রবার রাতে নিহতের লাশ নিজ পৈতৃক বাড়ীতে এসে পৌঁছালে সেখানে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে নিহতের জানাযা নামাজ শেষে নিজ গ্রাম গাখাজোড়া গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার সকালে লাবণ্যর চাচা শাহ মোস্তফা মো. সাঈদুল ইসলাম বাদী হয়ে স্বামী মো. শাহীনুর আলম শাহীনসহ ৬ জনের নাম উল্লেখ করে কলমাকান্দা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১৭(১০)২১ ইং। এ মামলা দায়ের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন কলমাকান্দা থানার ওসি (তদন্ত) হাবিবুল্লাহ্ খান।