মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে বিশ্ব খাদ্য দিবস উদযাপন ও জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উদ্বোধন

  • আপডেট সময় শনিবার, ১৬ অক্টোবর, ২০২১, ৪.৫০ পিএম
  • ২৭৪ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের ফুলবাড়ীতে সারা দেশের ন্যায় বিশ্ব খাদ্য দিবস উদযাপন ও জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উদ্বোধন করা হয়েছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় ‘জাতীয় সম্পদ রক্ষার্থে ইঁদুর মারি একসাথে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পরে আনুষ্ঠানিকভাবে ইঁদুর মারা কলাকৌশল প্রদর্শন করা হয়।
অপরদিকে ‘আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশেই উন্নত জীবন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তরে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শেষে আয়োজিত বিশ্ব খাদ্য দিবস উদযাপন ও জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২১ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রুম্মান আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানা আফরোজ।
এ সময় কৃষি দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com