মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নওগাঁয় যমুনা নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসবের সমাপ্তি

  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ৯.২৪ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

সোহেল রানা নওগাঁ প্রতিনিধিঃ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে নওগাঁর ছোট যমুনা নদীতে শারদীয় দূর্গা পূজার শারদীয় দূর্গোৎসব শেষ হয়েছে। শুক্রবার দুপূর থেকে প্রতিমাগুলো নিজ নিজ মন্ডপ থেকে নদীতে এনে নৌকায় তোলা হয়। পরে সন্ধ্যা পর্যন্ত প্রতিমাবাহী এবং বিভিন্ন সংগঠন, পারিবারিক এবং গোষ্ঠীভিত্তিক নৌকাগুলো নদীতে নৌকা বাইচের মত আনন্দ করে।


উত্তরে বিজিবি ক্যাম্প এবং দক্ষিণে পালপাড়া পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার জুড়ে চলতে থাকে নৌকা বাইচের মত নৌবহর। নৌকায় নৌকায় ঢাক ঢোল কাঁশর আর মাইক টেপ রেকর্ডারে গানের শব্দে মুখরিত হয়ে উঠে নদীর দুই পাড়ে জমে প্রচুর দর্শক। নদীর উভয় পার্শ্বে দাঁড়িয়ে হাজার হাজার নারী পুরুষ শিশু কিশোর যুবক যুবতি সব বয়সের মানুষ এ নয়নাভিরাম দৃর্শ্য অবলোকন করেন। সন্ধ্যায় দিকে নদীর বক্ষে প্রতিমা বিসর্জন দেয়া হয়।
এ দিকে বিজয়া দশমী উপলক্ষে শহরের প্রতিটি সড়কে, গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা বেষ্টনী গড়ে তোলে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com