মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ময়মনসিংহে পৌর শহরের পূজামণ্ডপ গুলোতে মসিক মেয়রের শুভেচ্ছা উপহার

  • আপডেট সময় শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১, ১২.৪৩ পিএম
  • ১৬৫ বার পড়া হয়েছে
দিলীপ কুমার দাস নিজস্ব সংবাদদাতা : ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে মন্দিরের পুরোহিত, পূজা কমিটির নেতৃবৃন্দের কাছে ফুলের শুভেচ্ছার সাথে মিষ্টান্ন, করোনা সুরক্ষা সামগ্রী ও উপহার হিসেবে নগদ ৫০০০ টাকা তুলে দেন সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।

বুধবার (১৩ অক্টোবর) সন্ধ্যার পর ময়মনসিংহ সিটির বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে মেয়র মোঃ ইকরামুল হক টিটু উপস্থিত সনাতন ধর্মের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন।

নগরীর শম্ভুগঞ্জ দূর্গাবাড়ী কালিবাড়ী শ্মশান দেবালয় সংঘ পরিদর্শনকালে মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেন, জাতির পিতার স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ। আজ জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সে স্বপ্ন আজ বাস্তবে পরিনত হয়েছে।

মেয়র আরও বলেন, একটি গোষ্ঠী আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করছে। একসময় আমরা আমরা আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান পালনেও শংকিত ছিলাম। আজ সে অবস্থার উত্তরণ হয়েছে।

এ সময় মেয়র বলেন, আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জন করেছি তা বজায়ে রাখা আমাদেরই দায়িত্ব। এজন্য প্রয়োজন সকলের সহযোগিতা।

মন্ডপ পরিদর্শনকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ০৩ সামীমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর মোঃ শাহজাহান, সংরক্ষিত আসনের কাউন্সিলর ফারজানা ববি কাকলি, পূজা মন্ডপসমূহের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মেয়র টিটুর উদ্যোগে সিটি করপোরেশনের পক্ষে বুধবার শম্ভুগঞ্জ এলাকার ১১ টি পূজা মন্ডপে শুভেচ্ছা উপহার পৌঁছে দেওয়া হয়। পর্যায়ক্রমে নগরীর অন্যান্য মন্ডপগুলোতে মেয়রের এই উপহার পৌঁছে দেওয়া হবে|

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com