বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কোন ধর্মই অপরাধ-দুর্নীতির পক্ষে না : মোমিন মেহেদী

  • আপডেট সময় বুধবার, ১৩ অক্টোবর, ২০২১, ১২.৪৫ পিএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, কোন ধর্মই অপরাধ-দুর্নীতির পক্ষে না, তবু বিশ্বময় এই ধর্মকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠি অপরাধ-দুর্নীতি-ধর্মবিরোধী কাজ করে যাচ্ছে। এরা অধিকাংশই মসজিদ-মন্দির-গীর্জা-গ্যাগোডার আড়ালে লোভ- মোহ-লাম্পট্যে ডুবে থাকে। আর তাই প্রকৃত ধর্মকে মানুষ ততটা বিশ^াস করে না, যতটা বিশ^াস টাকা বা অর্থকে করে। এমন পরিস্থিতির উত্তরণে প্রকৃত ধর্ম জেনে বুঝে পালন করার পাশাপাশি ধর্মকে পূঁজি করে ব্যক্তি পূঁজো, পীর-বাবা-গুরু-ধর্ম ব্যবসা করে সাধারণ মানুষের টাকা আত্মসাৎ যেন করতে না পরে সে জন্য আইন বাস্তবায়ন করতে হবে।

১২ অক্টোবর রাজধানীর বিভিন্ন মন্দির পরিদর্শনকালে উপরোক্ত কথা বলেন। এসময়  প্রেসিডিয়াম মেম্বার অধ্যাপক শুভঙ্কর দেবনাথ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, অভিনেত্রী শ্রুতি খান, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, সাইদুজ্জামান রওশন প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজধানীর কালিমন্দির, ঢাকেশ^রী মন্দিরসহ বিভিন্ন মন্দির পরিদর্শনকালে মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারার রাজনীতিকরা গণমানুষের অধিকার আদায়ের জন্য নিবেদিত থেকে কর্মসূচী পালন করে; তারা রাজনৈতিকভাবে বাংলাদেশে নিবন্ধিত ৪০ এবং অনিবন্ধিত ৭৬ টি রাজনৈতিক দলের অধিকাংশের মত কেবল ক্ষমতায় আসার আর থাকার রাজনীতি করেনি কখনো। ধর্ম-মানবতা-শিক্ষা-সমাজ-সভ্যতার রাজনীতির মধ্য দিয়ে দেশে আমূল পরিবর্তন আসবে বলেও মন্তব্য করেন নতুনধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com