রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

শরীয়তপুরে ৫৪ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড

  • আপডেট সময় মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১, ২.২৯ পিএম
  • ২৩০ বার পড়া হয়েছে

প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে গত ২৪ ঘন্টায় শরীয়তপুরে ৫৪ জেলেকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ড ও ৬ জনকে ৫ হাজার টাকা অর্থ দন্ডে দন্ডিত করা হয়েছে। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩ লক্ষ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৮ কেজি মা ইলিশ ।
জেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বাসস’কে জানিয়েছেন, মা ইলিশ রক্ষায় শরীয়তপুরে কঠোর অবস্থানে জেলা মা ইলিশ রক্ষা কমিটি। গত ২৪ ঘন্টায় পদ্মা ও মেঘনা বেষ্টিত ইলিশের প্রজনন এলাকার জাজিরা, নড়িয়া, ভেদরগঞ্জ ও গোসাইরহাট উপজেলা থেকে ১২টি অভিযানের মাধ্যমে ৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ৬০ জেলেকে আটক করে দন্ডিত করা হয়েছে। তাদের কাছ থেকে ৩ লক্ষ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল ও ৭৮ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com