মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূতি ও শিশু অধিকার সপ্তাহ সমাপনী অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ৬.২০ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে
মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;  জাতীয় শিশু অধিকার সপ্তাহ সমাপনী ও শিশুদের কল্যাণে নিবেদিত উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের ৫০ বছর পূর্তি উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল রবিবার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির সহযোগিতায় এ উৎসবে ৫০ বছরের থিম সং, বিশেষ স্মরণিকার মোড়ক প্রধান অতিথি হিসেবে উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ উৎসবে স্বাগত বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপির ব্যবস্থাপক মি. স্বপন সিং, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাসিনা ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য কামরুজ্জামান শাহ, ইউপি চেয়ারম্যান উপধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন ও শিক্ষা কর্মকর্তা মোসাম্মৎ হাছিনা ভূঁইয়াকে সম্মাননা স্মারক পূর্বক ক্রেস্ট প্রদান করেন সংস্থাটির উপজেলা ব্যবস্থাপক মি. স্বপন সিং।
শেষে তথ্যচিত্র প্রদর্শন, বাল্যবিবাহের কুফল বিষয়ক নাটিকা ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com