সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

ময়মনসিংহের সদর উপজেলার জাতীয় পার্টির বর্ধিত সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১০ অক্টোবর, ২০২১, ১২.৪৫ এএম
  • ২৪২ বার পড়া হয়েছে
 দিলীপ কুমার দাস নিজস্ব প্রতিবেদক :জাতীয় পার্টি ময়মনসিংহ সদর উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। শনিবার (৯ অক্টোবর) সকালে জেলা পরিষদ মিলনায়তনে জাতীয় পার্টি সদর উপজেলার আয়োজনে এ বর্ধিত সভা অনুষ্টিত হয়েছে। জাতীয় পার্টির নবনির্বাচিত কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ এর সভাপতিত্বে এবং জাতীয় পার্টি সদর উপজেলার সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস আলীর সঞ্চালনায় বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির  ভাইস চেয়ারম্যান মোস্তফা আল মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, জাতীয় পার্টি উন্নয়নের রুপকার দল। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জাতীয় পার্টি মহানগর, জেলা, সদর ও উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দকে নিষ্ঠার সাথে দলের জন্য কাজ করার আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির এনজিও বিষয়ক সম্পাদক হাফিজ উদ্দিন মাস্টার, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবু সাদেক সরদার বাদল, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শফিকুল আলম তপন প্রমুখ। এ ছাড়াও মহানগর জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল আওয়াল সেলিম, মহানগর জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খোকন, জাতীয় পার্টির জেলার দপ্তর সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু বক্তব্য রাখেন।

এ সময়  জাতীয় পার্টি মহানগর, জেলা,সদর, উপজেলা, মহানগর জাতীয় যুব সংহতি, তরুণ পার্টি, স্বেচ্ছাসেবক পার্টি, কৃষক পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বর্ধিত সভা শেষে বিরোধী দলের নেতা ও ময়মনসিংহ সদরের এমপি বেগম রওশন এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন  পরাণগঞ্জ ইউনিয়নের হাফেজ মাওলানা  আবুল হোসাইন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com