মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

নেএকোনার মদনে এক সড়কে ১০ সেতু অকেজো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ১১.২১ পিএম
  • ১৬২ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস:  দীর্ঘদিন ধরে সংস্কার না করায় নেত্রকোনার  মদন উপজেলার বৈশ্যবাড়ি থেকে ফতেপুর দেওয়ানবাড়ি সড়কের ১০টি সেতু অকেজো হয়ে পড়ে আছে। কর্তৃপক্ষের উদাসীনতায় সড়কটি সংস্কারের অভাবে সেতুগুলোর এপ্রোচের মাটি সরে গেছে। এতে সেতুগুলো জনসাধারণের কোনো কাজে আসছে না। এ সড়ক দিয়ে অধিকাংশ লোকজন যাতায়াত বন্ধ রাখলেও কয়েকটি গ্রামের লোকজন বাধ্য হয়ে চরম দূর্ভোগের মধ্যে দিয়েই যাতায়াত করছেন।

খোঁজ নিয়ে জানা যায়, মদন পৌরসদরের বৈশ্যবাড়ি থেকে ফতেপুর দেওয়ানবাড়ি পর্যন্ত ১০ কিলোমিটার সড়কের প্রায় ৬ কিলোমিটার কাঁচা। পৌরসভার কিছু অংশ পাকা থাকলেও সেটিও ভাঙাচোরা। ৬ কিলোমিটার কাচা সড়কে ছোট বড় ১০ টি সেতু রয়েছে। প্রায় ১ যুগের বেশী সময় ধরে সড়কটিতে উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। এরি মধ্যে কয়েকটি সেতুর এপ্রোচের মাটি সরে গেছে। লোকজন যাতায়াতের জন্য সেতুগুলোতে বাঁশের সাঁকো ব্যবহার করছেন।

এক সময় উপজেলার ২০/২৫ টি গ্রামের হাজারো লোকজন প্রতিদিন এ সড়ক দিয়ে যাতায়াত করতেন। সড়কটির বেহাল অবস্থার কারণে অধিকাংশ গ্রামের লোকজন যাতায়াত বন্ধ করে দিয়েছে। কিন্তু মদন ইউনিয়নের ফেকনি ও মাধুপুর এই দুই গ্রামের যাতায়াতের বিকল্প কোনো রাস্তা না থাকায় দূর্ভোগের মধ্যে দিয়েই প্রতিদিন যাতায়াত করছে শিক্ষার্থীসহ সব বয়সের লোকজন। এর সাথে তিয়শ্রী ইউনিয়নের বাগজান, বৈঠাখালী, ভবানীপুর,তিয়শ্রী গ্রামের লোকজনও এ সড়ক দিয়েই যাতায়াত করছেন। ৬ কিলোমিটার সড়ক চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছেন। অসংখ্য গর্ত ও সেতুর এপ্রোজে মাটি না থাকায় গাড়ি চলাচল তো দূরের কথা পায়ে হেটে চলাচলা করা দুষ্কর হয়ে পড়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com