মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো: জুলফিকার আলী হায়দার পিরোজপুরের নেছারাবাদে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরি, জরিমানা ২০ হাজার ভ্যানচালক নিহত,  সড়ক অবরোধ লক্ষ্মীপুরে ড্রাম ট্রাকের দৌরাত্ম থামছেই না    নওগাঁয় অবৈধ ইটভাটায় ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ ৪৯২ কর্মী, সুপারভাইজার ৪৯ সাংবাদিক পরিচয় দেওয়া জাহাঙ্গীর কালবেলার কেউ নন কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

ফুলবাড়ীতে বন্ধুদের সাথে নদীতে গোসল করতে গিয়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ অক্টোবর, ২০২১, ১১.১৬ পিএম
  • ১৫৪ বার পড়া হয়েছে

 

মোঃ আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি;

দিনাজপুরের ফুলবাড়ীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে নদীতে তলিয়ে যাওয়া বাঁধন আকন্দ (১৯) নামের এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

ঘটনাটি গতকাল বৃহস্পতিবার ফুলবাড়ী পৌর এলাকার দক্ষিণ কৃষ্ণপুর ছোট যমুনার মাদ্রাসা ঘাটে ঘটেছে। নিহত বাঁধন দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের শাহাজাহান আকন্দের ছেলে এবং ফুলবাড়ী বিএম ইন্সটিটিউটের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।

নিহত বাঁধন আকন্দের দাদা সাবেক পৌর কাউন্সিলর দুলাল আকন্দ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় কলেজে শেষে বাড়িতে ফিরে বন্ধুদের সাথে গোসলের উদ্দেশ্যে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ছোট যমুনা নদীর মাদ্রাসা ঘাটে নামে। গোসলের এক পর্যায় বাঁধনের বন্ধু রিসাত ও নাদিম নদী থেকে উঠে আসলেও বাঁধন নদীতে তলিয়ে যায়। এসময় তার বন্ধুরা চিৎকার শুরু করলে এলাকার ২০/২৫ জন নদীতে নেমে তল্লাশী করে। পরে তারা বাঁধনের খোঁজ না পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে খবর দেয়া হয়। পরে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের টিম তল্লাশী চালিয়ে বাঁধনকে না রংপুর থেকে ডুবুরী দল এনে দীর্ঘ অভিযানে ৪ ঘণ্টা পর বাঁধনের মরদেহ মাদ্রাসা ঘাট থেকে প্রায় ২ কিলোমিটার দক্ষিণে নদীর ভাটিতে পাওয়া যায়।

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ার স্টেশন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে আমরা প্রাথমিক তল্লাশী চালিয়ে বাঁধনকে উদ্ধারে ব্যর্থ হই। পরে রংপুর থেকে ডুবুরী টিম এনে দীর্ঘ ৪ ঘণ্টার পর ঘটনাস্থল থেকে দক্ষিণে বাঁধনের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি থানা পুলিশকে হস্তান্তর করা হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশ্রাফুল ইসলাম বলেন, বাঁধনের মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com